হোম » সারাদেশ » আলফাডাঙ্গার জাভেদ পারভেজ ইনস্টিটিউটে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

আলফাডাঙ্গার জাভেদ পারভেজ ইনস্টিটিউটে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ আনন্দঘন পরিবেশে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাকুড়িয়া জাভেদ পারভেজ মেমোরিয়াল ইনস্টিটিউটে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরআগে বুধবার সকাল ৯টায় বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের কণ্ঠে জাতীয় সঙ্গীতের সাথে সাথে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়। শপথ বাক্য পাঠ, প্যারেড এবং মশাল প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। প্রথমদিনে অনুষ্ঠিত হয় ক্রীড়া প্রতিযোগিতা।
অনুষ্ঠানে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবালের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাযহারুল আনোয়ারের পরিচালনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবীর, স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!