
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রাইস ট্রান্সপ্লান্টর মেশিনের মাধ্যমে সমলয় পদ্ধতিতে বোরো ধানের চারা রোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের চান্দড়া পশ্চিমপাড়া এলাকায় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তুষার সাহা।
এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাইফুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা নাহিদ আলী মীর, মেহেদী হাসান ও রাকিবুল ইসলাম সহ ব্লকের কৃষকরা উপস্থিত ছিলেন।
এরআগে এই প্রদর্শণীতে যন্ত্রের মাধ্যমে বীজতলা তৈরি করে সেখানে ট্রেতে চারা উৎপাদন করা হয়। এর ফলে বীজতলা থেকে ধানের চারা উত্তোলন, চারা লাগানো, ফসল মাড়াই ও সবই এক সময়ে একযোগে করা যাবে।
আলফাডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা জানান, কৃষি বিভাগের উদ্যোগে সমন্বিত কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকরণ প্রকল্পের আওতায় সমলয় পদ্ধতিতে চলতি বোরো মৌসুমে রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের সাহায্যে ধানের চারা রোপন শুরু হয়েছে। রাইস ট্রান্সপ্লান্টার মেশিন ব্যবহারের ফলে ধান চাষে সময়, শ্রম ও খরচ কম লাগবে। উৎপাদনও বেশি হবে। এতে কৃষকেরা লাভবান হবেন।

আরও পড়ুন
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন