
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় শহরের মুক্তির মোড়ে নওগাঁ জেলা রেস্তোরা মালিক সমিতির আয়োজনে এই মানববন্ধন অনুষ্টিত হয়। বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি নওগাঁ জেলা শাখার সভাপতি সাব্বির আনসারীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন- সংগঠনটির সাধারণ সম্পাদক নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক চয়ন মোল্লা, অর্থ সম্পাদক নিরেন সাহা প্রমূখ।
এসময় বক্তারা বলেন- আপনারা ইতোমধ্যে জেনেছেন সরকার ভ্যাটের হার ৫% হতে বৃদ্ধি করে ১৫% আরোপ করেছে। যা আমাদের প্রতি জুলুম হয়েছে। আমাদের দাবী ছিল ৫% হতে ভ্যাট আরো কমিয়ে ৩% র্নিধারণ করতে হবে। তা না করে উল্টো ৩গুন ভ্যাটের বোঝা চাপিয়ে দিয়েছেন। এছাড়া আরো ১০% সম্পূরক শুল্ক তো বিদ্যামান আছেই। বর্তমানে এই বর্ধিত ভ্যাট ও শুল্কের চাপে আমাদের রেস্তোরা ব্যবসা সংকটের মুখে পড়েছে। মানববন্ধনে অনতিবিলম্বে বর্ধিত ভ্যাট ও এস ডি সম্পূর্নরুপে প্রত্যাহারের দাবী জানান বক্তরা।
মানববন্ধন শেষে নওগাঁ জেলা প্রশাসকের কাছে রেস্তোরা মালিক সমিতি একটি স্মারকলিপি প্রদান করেন।

আরও পড়ুন
জামালপুরে ৪২ কেজি গাঁজাসহ ২ নারী মাদক কারবারি গ্রেফতার
পীরগঞ্জের রসুলপুর মাহতাবিয়া স্কুল অ্যান্ড কলেজের দায়িত্ব হস্তান্তরে অনিয়মের অভিযোগ
গোপালগঞ্জের কাশিয়ানীতে মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত