
পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনী শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে। শনিবার (১১ জানুয়ারী) সকাল সাড়ে ১১ টায় পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ৬৬ পদাতিক ডিভিশন, ৭২ পদাতিক ব্রিগেড কর্তৃক পীরগঞ্জ সেনা ক্যাম্পের আয়োজনে উপজেলার কুমেদপুর, মদনখালি, পীরগঞ্জ, পাঁচগাছি, মিঠিপুর, রামনাথপুর, চতরা, কাবিলপুর ও পৌরসভার সাড়ে ৪শ’ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ পদাতিক বিগ্রেডের অধিনে ৩৪ ইস্ট বেঙ্গল-এর অধিনায়ক লেফটেন্টেন্ট কর্নেল আবু মোঃ শাহারিয়ার মিথুন সহ অন্যান্য সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
বগুড়া শাজাহানপুরে ধর্ষণ মামলার পলাতক কিশোর গ্রেপ্তার
সিরাজগঞ্জে কিশোর গ্যাংয়ের প্রধান বাবু মিয়া ও রিজভীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩