
দাগনভূঞা প্রতিনিধি: দাগনভূঞা উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ এবং সুশীল সমাজের সাথে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা সোমবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তন হল রুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার স. ম. আজহারুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার তসলিম হোসাইন, দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম সোহরাব আল হোসাইন, দাগনভূঞা পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইফুর রহমান স্বপন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দাগনভূঞা উপজেলার আমির মাওলানা গাজী ছালেহ উদ্দিন, ছাত্র প্রতিনিধি আজিম উদ্দিন, সাজ্জাদ হোসেন ফাহিম, দাগনভূঞা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জসিম উদ্দিন লিটন, মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, আতাতুর্ক সরকারি মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ এনায়েত উল্যাহ, দাগনভূঞা প্রেসক্লাব সভাপতি মো. ইয়াছিন সুমন, রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক নুর হোসেন প্রমুখ।

আরও পড়ুন
সিরাজগঞ্জে আ’লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক মিজান গ্রে’ফ’তা’র
কাউখালীতে বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা