
জাহিদুল হক মিন্টু,নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় আত্রাই নদীর তীরবর্তি সরকারি জমি ভূমিকর (ডিসিআর) নিয়ে চাষাবাদ করতো ভূমিহীনরা। সম্প্রতি ওই জমি ভূমি দস্যুরা জবর দখল করার চেষ্টা করে ফসল নষ্ট করেছে। এরই প্রতিবাদে মান্দায় ভূমি দস্যুদের বিরুদ্ধে মানববন্ধন করেছে উত্তর ও দক্ষিণ চকবালু গ্রামের ভূমিহীন পরিবাররা। শনিবার বিকেলে উত্তর চকবালু গ্রামের ওই জমিতে মানববন্ধন করেন তারা।
এসময় উত্তর চকবালু গ্রামের সচেতন কৃষক মনছুর রহমানের সভাপতিত্ব বক্তব্য রাখেন কৃষক দেলশাদ, ভূমহীন সাইফুল ইসলাম, জালাল হোসেন ও মকবুল হোসেন সহ অন্যরা।
জানা যায়- মান্দা উপজেলার কশব ইউনিয়নে আত্রাই নদীর তীরবর্তি সরকারি জমি ডিসিআর কেটে দীর্ঘ বছর থেকে ৯ একর জমি ৫৪ জন স্থানীয় ভূমিহীনরা চাষাবাদ করে আসছিল। যেখানে ধান ও রবিশস্য চাষাবাদ হতো। যা থেকে তাদের জীবন জীবিকা চলতো। কিন্তু সম্প্রতি ওইসব জমি স্থানীয় জাহাঙ্গীর, ভুট্টু, ওহেদ আলী, গোলাম হোসেন, আমিনুল ইসলাম ও এনামুল সহ অনেকে দখল করার চেষ্টা করছে। অভিযুক্তরা সকলে দক্ষিণ চকবালু গ্রামের বাসীন্দা। কয়েকজন ভূমি দস্যু জবর দখলের চেষ্টা করে রোপিত সরিষা সহ অন্যান্য ফসল নষ্ট করে। এমনকি জমি থেকে সরে যাওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি-ধামকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী ভূমিহীনরা। প্রশাসনের নিকট যাচাই-বাছাই করে প্রকৃত ভূমিহীনরা যেন ওইসব জমিতে চাষাবাদ করতে পারে এমন দাবী জানানো হয়।
আরেক ভূমিহীন সাইফুল ইসলাম বলেন- গত ৩ বছর থেকে ৩৩ শতাংশ জমিতে চাষাবাদ করে আসছিল। গত কয়েকদিন থেকে এলাকার ভূমিদস্যুরা জমিতে না নামার জন্য বিভিন্ন ভাবে হুমকি-ধামকি দিয়ে আসছে। অনেকের ফসলাদি নষ্ট করে ফেলেছে। ওই জমিতে চাষাবাদ করে ফসল ফলানো এবং কৃষি কাজ করে জীবন জীবিকা চলতো। জমিটা না থাকলে কষ্টের মধ্যে পড়তে হবে। প্রশাসনের কাছে দাবী তদন্ত পূর্বক সুষ্ঠু ভাবে ভূমিহীনদের মাঝে বন্টন করে দেয়া হোক।
ভূমিহীন জালাল বলেন- দীর্ঘ বছর থেকে ৫০ শতাংশ জমিতে চাষাবাদ করে আসছি। এযাবৎ কোন সমস্যা হয়নি। আমন ধান কাটার পর গত শনিবার ওই জমিতে সরিষা লাগানো হয়। এসময় ভূমিদস্যুরা এসে খেতে ফুটবল খেলে গজানো গাছ নষ্ট করে দেয়। এতে সব মিলিয়ে ৫-৬ হাজার টাকার গাছ নষ্ট হয়েছে।
উত্তর চকবালু গ্রামের সচেতন কৃষক মনছুর রহমান বলেন- সরকারের এসব জমি ভূমিকর (ডিসিআর) দিয়ে ভূমিহীনরা চাষাবাদ করে আসছিল। বেশ কয়েক বছর থেকে ডিসিআর কাটা বন্ধ রয়েছে। তারপরও তারা চাষাবাদ করতো। ওইসব জমি অন্যরা দখলে নেয়ার চেষ্টা করছে। তবে ভূমিহীনরা এসব জমি পেলে চাষাবাদ করে পরিবার নিয়ে খেতে পারতো। ভূমিহীনদের জমি ভোগদখল দেয়ার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলেও কোন মন্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি