
মোঃ মনির হোসেন সোহেল,চাটখিল প্রতিনিধিঃ জামায়াত ইসলামী বাংলাদেশ চাটখিল উপজেলা শাখার কমিটি গঠন সম্পন্ন করা হয়েছে।নোয়াখালী জেলার চাটখিল উপজেলার পৌর শহরে চাটখিল দক্ষিণ বাজার জামায়াত কার্যালয়ে ২২ নভেম্বর (শুক্রবার) সকালে উপজেলা রুকন সম্মেলনে ২০২৫-২০২৬ কার্যকালের জন্য পূনাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে যারা নির্বাচিত হলেন- উপজেলা আমীর মাওলানা মহিউদ্দিন হাছান, উপজেলা নায়েবে আমীর মাওলানা মোহাম্মদ ওমর ফারুক, সেক্রেটারি নুর হোসেন রিয়াজ, সহকারী সেক্রেটারি হুমায়ুন কবির সুমন, উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা ওমর, ফারুক, মোঃ নুর হোসেন রিয়াদ, হুমায়ুন কবির সুমন, মাওলানা দেলোয়ার হোসাইন, মাওলানা আবদুল বাছির, গোলাম কিবরিয়া, মোঃ আনোয়ার জাহিদ, মাওলানা ইউসুফ আলী আসলাম, মাওলানা রফিকুল ইসলাম ও মোঃ একরাম হোসাইন।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য