
ফারুক হোসেন রুহিয়া ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে রামনাথ হাট প্রগতি সংঘ মাঠে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট রুহিয়া থানা শাখার আয়োজনে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন শাখার সম্মেলন উপলক্ষে সম্মেলনস্থল থেকে শুরু হয়ে একটি র্যালী রামনাথ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পূনরায় প্রগতি সংঘ মাঠ এসে শেষ করা হয়।
সম্মেলনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেলা শাখার সহ-সভাপতি ও রুহিয়া থানা যুবদল নেতা বিকাশ চন্দ্র’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ঠাকুরগাঁও জেলা কমিটির সাধারণ সম্পাদক এবং সহ সাংগঠনিক সম্পাদক ঠাকুরগাঁও জেলা বিএনপি সত্যজিত কুমার কুন্ডু।
দীনেশ চন্দ্র রায়ের সঞ্চালনায় সম্মেলনে উপস্থিত থেকে উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা বিএনপি সহ-সভাপতি মোঃ আল মামুন আলম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ঠাকুরগাঁও জেলা কমিটির সভাপতি মনোরঞ্জন সিং,
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেলা শাখার সদস্য ও ২১ নং ঢোলারহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক যদুনাথ বর্মন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনছারুল হক, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এসএম মজিদুল ইসলাম, রুহিয়া থানা বিএনপির সভাপতি মোঃ আব্দুল জব্বার, সাবেক ইউপি চেয়ারম্যান ও রুহিয়া থানা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, রুহিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন, ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শহিদুল হক, সাধারণ সম্পাদক শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান (শপথ)।
এছাড়াও বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম (আমিন), শিক্ষক অতুল চন্দ্র রায়, যুবদল নেতা মাইনউদ্দীন, মিলন চৌধুরী প্রমূখ।
এসময় জেলা ও উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন । সম্মেলনে বক্তারা বলেন দেশ আমার আপনার সকলের তাই আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাব। বক্তারা আরও বলেন কোন কুচক্রী মহল দূর্নীতিবাজ দেশের বিরুদ্ধে স্বরযন্ত্র করে তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। আগামী দিনে সনাতনী সম্প্রদায়ের মানুষদের ঢাল হিসেবে ব্যাবহার করতে চাইলে এবং কি কোন প্রকার ক্ষতি করার চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দেন বিএনপির নেতাকর্মীরা।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে দীনেশ চন্দ্র রায়কে সভাপতি, অখিল চন্দ্র বর্মন সাধারণ সম্পাদক এবং মনোরঞ্জন রায়কে সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত করে ৫১ সদস্য বিশিষ্ট ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন কমিটি গঠন করা হয়।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২