
শাহজাহান সিরাজ: বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমকে পুলিশ গ্রেফতার করেছে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বুলবুল ইসলাম শনিবার সন্ধ্যায় সংবাদকর্মীদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গ্রেফতার যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমসহ তার সহযোগিতায় গত ৩ আগস্ট গোবিন্দগঞ্জের বিএনপি অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে দুর্বৃত্তরা। ওইদিন থেকে তিনিসহ তার লোকজন আত্মগোপনে থাকে। তাদের মধ্যে জাহাঙ্গীর আলম আত্মগোপনে থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে মোবাইল ফোনে কথা বলেন। তার কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি প্রশাসন ও সাধারণ মানুষের নজরে আসে। এসব নানা অভিযোগে তাকে গোবিন্দগঞ্জ থানা পুলিশ শুক্রবার ভোরে নওগাঁ জেলার মান্দা এলাকা থেকে গ্রেফতার করে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বুলবুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় নিয়মিত মামলা রয়েছে। এছাড়াও সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ রক্ষা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন। কোর্টের মাধ্যমে শনিবার সন্ধ্যায় তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা