
রবিউল হাসান লায়ন,জামালপুর: জামালপুর জেলা জজ আদালতের সরকারি কৌসুলির ( গভর্নমেন্ট প্রসিকিউটর – জিপি) তালিকায় এসেছে এক মৃত আইনজীবীর নাম। দুই আইনজীবীর নাম এসেছে ভিন্ন দুই পদে, সহকারী পাবলিক প্রসিকিউটর- এপিপি হিসেবে নাম এসেছে ছয় আওয়ামীপন্থী আইনজীবীর।
ত্রুটিপূর্ণ এ তালিকা বাতিল চেয়ে জামালপুর জেলা জজ আদালতের জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জামালপুর জেলা শাখা। রবিবার (১৭ নভেম্বর) সকাল দশটায় এ কর্মসূচি পালন করা হয়।
তালিকা সূত্রে জানা গেছে, জিপি, অতিরিক্ত জিপি, সহকারী জিপি হিসেবে২৮ ( আটাশ) জন এবং পিপি, অতিরিক্ত পিপি, এপিপি হিসেবে ৩৬ (ছত্রিশ) জন সব মিলিয়ে ৬৪ (চয়ষট্টি) আইনজীবীর মধ্যে অতিরিক্ত জিপি আনোয়ার হোসেন মৃত এবং অতিরিক্ত পিপি দিদারুল ইসলামের নাম একই তালিকায় দুইবার লেখা হয়েছে।
বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে জামালপুর জেলা বিএনপির সহসভাপতি, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের -১ এর নবনির্বাচিত পাবলিক প্রসিকিউটর সিনিয়র এডভোকেট ফজলুল হক বলেন, দীর্ঘ সতের বছর যারা নিগৃহীত হয়েছে, যারা ফ্যাসিষ্টের বিরুদ্ধে আন্দোলন করেছে তাদেরকে বঞ্চিত করে মৃত আইনজীবী, বারের সদস্য নয় এমন এক আইনজীবী এবং আওয়ামীপন্থী আইনজীবীদের সরকারি আইন কর্মকর্তা পদে নিয়োগ দেয়া হয়েছে।
আইনজীবী সমিতির সদস আনোয়ার হোসেন দুই তিন বছর আগে মারা গেছে বলে জানিয়ে তিনি বলেন, আমরা কেউ চিনি না এমন আইনজীবী কিভাবে নিয়োগ পায়?
আওয়ামী লীগের মিছিল মিটিংয়ে ব্যানার ধরে থাকা আইনজীবীরা কিভাবে এ সময় আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ পায়?
তিনি বলেন, আমরা মাননীয় জেলা ম্যাজিষ্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কে অনুরোধ করবো এ তালিকা যাতে গ্রহণ করা না হয়।
আমরা দ্রুত এ ত্রুটিপূর্ণ তালিকা বাতিলের দাবি জানাচ্ছি।
এপিপি হিসেবে নিয়োগ পাওয়া আব্দুল্লাহ আল আমিন, মো.রাসেল রানা, আখি আক্তার, তামিমা বিলকিস, হাবিবা সুলতানা, সাবিনা ইয়াসমিন কে আওয়ামীপন্থী আইনজীবী হিসেবে দাবি করে তাদের নিয়োগ বাতিল চেয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
জামালপুর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট দিদারুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সহ আইন সম্পাদক এডভোকেট নজরুল ইসলাম মোহন ও মোবারক হোসেন। শতাধিক আইনজীবী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অংশ নেয়। গত ১৩ নভেম্বর উপ-সলিসিটর মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত ৬৪(চয়ষট্টি) আইনজীবীকে জামালপুর আদালতে বিভিন্ন পদে আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা