
গোলাম রব্বানী দুলাল ,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সান্তাহার স্টেশন এলাকা থেকে অজ্ঞাতনামা (৫৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের দক্ষিণে রেল লাইনের পূর্ব পাশে বট গাছের নিচে থেকে তার লাশটি উদ্ধার করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।
সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান জানান, রবিবার বেলা ১২ টার দিকে অজ্ঞাতনামা ওই ব্যক্তি রেললাইনের পাশে একটি পুকুরে গোছল দিয়ে বট গাছের নিচে বসে ছিলেন। কিছুক্ষণ পর সেখানে তিনি মারা যান৷ খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করা হয়। তিনি আরও জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে অসুস্থজনিত কারনে তিনি মারা যান। তার পরিচয় শনাক্তের জন্য চেষ্টা চালানো হচ্ছে। নিহতের পড়নে ছিলো সাদা গেঞ্জি ও গামছা বয়স আনুমানিক ৫৫ বছর। এ ব্যাপারে রেলওয়ে থানায় একটি ইউডি মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ