
এ দেশের মানুষের কাছে সংস্কারের চেয়ে এই মূহূর্তে নির্বাচন গুরুত্বপূর্ণ। তাই সরকারের উচিত যত দ্রুত সম্ভব একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠানে উদ্যোগ গ্রহণ করা। দেশের মানুষ ভোট দেওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে। দেশ ও জনগণের স্বার্থে যেসব বিষয়ে সংস্কার প্রয়োজন, নির্বাচিত সরকারই সেগুলো সংস্কার করবে।গত কাল( বৃহস্পতিবার) ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে নওগাঁয় অনুষ্ঠিত সমাবেশে বিএনপি নেতারা এসব কথা বলেন।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টায় নওগাঁ শহরের কেডির মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান, প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে সদস্য সচিব বায়োজীদ বোস্তামি পলাশের পরিচালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সহ সমবায়বিষয়ক সম্পাদক নজমুল হক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল হক, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক শহিদুল হক, মামুনুর রহমান রিপন, এসএম রেজাউল ইসলাম, আমিনুল ইসলাম, শফিউল আজম প্রমুখ।
আবু বক্কর সিদ্দিক বলেন, ‘ভোট মানেই এ দেশের মানুষের কাছে উৎসব। ২০০১ সালের পর এই দেশে কোনো সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হয়নি। মানুষ ভোট দিয়ে তাদের সরকার প্রতিষ্ঠিত করতে পারেনি। মানুষ ভোট দেওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে। এই মূহূর্তে সংস্কার কিংবা অন্য কোনো ইস্যু নয়, মানুষ আগে ভোট চায়।
-জাহিদুল হক মিন্টু-

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য