হোম » আজকের এই দিনে » ৩০ অক্টোবর ঘটে যাওয়া নানান ঘটনা

৩০ অক্টোবর ঘটে যাওয়া নানান ঘটনা

ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই বাংলাদেশ জার্নালের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘আজকের এই দিনের ইতিহাস’। আজ ৩০ অক্টোবর ২০২৪, বুধবার। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলী:

১৮৬৪ – অস্ট্রিয়ার সম্রাট এবং প্রুশিয়া ও ডেনমার্কের রাজা দ্বয়ের মধ্যে ঐতিহাসিক ভিয়েনা চুক্তি স্বাক্ষরিত হয়।

১৮৯১ – জাপানে প্রবল ভূমিকম্পে তিন হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটে।

১৯১৮ – হাঙ্গেরিতে বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লবের সুচনা হয়।

১৯১৮ – প্রথম বিশ্বযুদ্ধে তুরস্ক আত্মসমর্পণ করে।

১৯১৮ – অস্ট্রিয়া বিপ্লব সংগঠিত হয়।

১৯২০ – ভারতের প্রথম শ্রমিক সংগঠন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়।

১৯২২ – ইতালিতে বেনিতা মুসোলিনি ফ্যাসিবাদী মন্ত্রিসভা গঠন করেন।

১৯৪৫ – ভারত জাতিসংঘের সদস্য পদ লাভ করে।

১৯৫২ – ঢাকায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়।

১৯৫৮ – স্যার অ্যাডমন্ড হিলারি দক্ষিণ মেরুতে পদার্পণ করেন।

১৯৭৩ – কেনিয়ায় হাতি শিকার ও হাতির দাঁতের ব্যবসা নিষিদ্ধ ঘোষণা করা হয়।

১৯৮২ – পর্তুগালে আট বছরের সামরিক শাসনের অবসান ঘটে।

১৯৮৩ – পূর্ব তুরস্কে ভূমিকম্পে ১২শ লোক মৃত্যু বরণ করে।

১৯৯১ – মার্কিন ও সোভিয়েত প্রেসিডেন্টদ্বয়ের উপস্থিতিতে মাদ্রিদে ইসরাইলি আরব ও ফিলিস্তিনিদের শান্তি সম্মেলন শুরু হয়।

১৯৯২ – পৃথিবী গোলাকার বলে গ্যালিলিও গ্যালিলির মতবাদ যে সত্য ছিল, তা রোমান ক্যাথলিক চার্চ স্বীকার করে নেয় ৩৬০ বছর পর।

২০০৩ – ডাঃ মাহাথির মোহাম্মদ স্বেচ্ছায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব হস্তান্তর করেন।

২০১১ – দেশের প্রথম নারী মেয়র সেলিনা হায়াত আইভীর বিজয় লাভ করেন।

জন্ম:

১৭৩২ – দানবীর হাজী মুহম্মদ মহসীন।

১৭৩৫ – জন অ্যাডামস, মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় রাষ্ট্রপতি। (মৃ. ১৮২৬)

১৭৯৫ – ইংরেজ কবি জন কিটসের ।

১৮২৮ – ইংরেজ রসায়নবিদ ও বিদ্যুৎ বাতির উদ্ভাবক জোসেফ সোয়ানে।

১৮৩৪ – স্যামুয়েল বোর্ন, ব্রিটিশ আলোকচিত্রশিল্পী। (মৃ. ১৯১২)

১৮৫৩ – প্রমথনাথ মিত্র, ভারতে বিপ্লবী প্রতিষ্ঠান সংগঠনের গুরুত্বপূর্ণ ব্যক্তি। (মৃ.২৩/০৯/১৯১০)

১৮৭০ – অস্ট্রেলীয় ঔপন্যাসিক হেনরি হ্যান্ডেল বিচার্ডসনের ।

১৮৭৩ – হ্যারি ফস্টার, ইংরেজ প্রথম শ্রেণির ক্রিকেটার। (মৃ. ১৯৫০)

১৮৮৭ – সুকুমার রায়, বাঙালি লেখক, ছড়াকার, শিশুসাহিত্যিক, রম্যরচনাকার, প্রাবন্ধিক ও নাট্যকার। (মৃ.১০/০৯/১৯২৩)

১৮৮৮ – নাট্যকার ও চিকিৎসক জেমস ব্রিডির ।

১৮৯৫ – গেরহারড ডমাগক, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান রোগবিদ্যাবিৎ ও জীবাণুবিদ।

১৮৯৫ – ডিকিনসন ডাব্লিউ রিচার্ডস, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান চিকিৎসক ও শারীরবিজ্ঞানী।

১৮৯৬ – রুথ গর্ডন, মার্কিন অভিনেত্রী, চিত্রনাট্যকার ও নাট্যকার। (মৃ. ১৯৮৫)

১৯০০ – রাগনার গ্রানিট, নোবেল পুরস্কার বিজয়ীফিনিশ সুইডিশ শারীরবিজ্ঞানী।

১৯০১ – খান মোহাম্মদ মঈনউদ্দীন, বাংলাদেশী কবি ও সাহিত্যিক। (মৃ. ১৯৮১)

১৯০১ – সুধীন্দ্রনাথ দত্ত, বাংলা ভাষার অন্যতম প্রধান আধুনিক কবি। (মৃ.২৫/০৬/১৯৬০)

১৯০৮ – পিটার স্মিথ, ইংরেজ ক্রিকেটার। (মৃ. ১৯৬৭)

১৯০৯ – হোমি জাহাঙ্গীর ভাবা,ভারতের প্রসিদ্ধ নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানী।(মৃ.২৪/০১/১৯৬৬)

১৯২৬ – রফিকউদ্দিন আহমদ, তদানীন্তন পূর্ব পাকিস্তানের ভাষা আন্দোলনের অন্যতম শহীদ। (মৃ.২১/০২/১৯৫২)

১৯২৮ – ড্যানিয়েল নাটান্স, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান মাইক্রো জীববিজ্ঞানী।

১৯৩৩ – দারা দোতিওয়ালা, ভারতীয় ক্রিকেট আম্পায়ার। (মৃ. ২০১৯)

১৯৩৯ – লেল্যান্ড এইচ হার্টওয়েল, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান জীববিজ্ঞানী।

১৯৪১ – টেওডর ডব্লিউ. হানসচ, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান পদার্থবিদ ও শিক্ষাবিদ।

১৯৪৬ – বদিউল আলম, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মুক্তিযোদ্ধা ও বীর উত্তম।

১৯৬০ – দিয়েগো মারাদোনা, আর্জেন্টিনীয় ফুটবলার। (মৃ. ২৫/১১/২০২০)

১৯৬২ – কোর্টনি ওয়ালশ, ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার ও কোচ।

১৯৬৩ – মাইক ভেলেটা, অস্ট্রেলীয় ক্রিকেটার।

১৯৬৪ – হুমায়ূন কবীর ঢালী, বাংলাদেশী শিশু সাহিত্যিক।

১৯৬৬ – আবু মুসআব আল-যারকাউয়ি, জর্ডানীয় সন্ত্রাসবাদী। (মৃ. ২০০৬)

১৯৭৪ – মাইক হেসন, নিউজিল্যান্ড ক্রিকেট দলের কোচ।

১৯৭৭ – দিমিত্রি মাসকারেনহাস, ইংরেজ ক্রিকেটার।

১৯৮৭ – জুনায়েদ সিদ্দিকী, বাংলাদেশী ক্রিকেটার।

১৯৮৮ – জানেল প্যারিস, আমেরিকান অভিনেত্রী ও গায়িকা।

১৯৯১ – শেন ডোরিচ, ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার।

মৃত্যু:

১৫০১ – উজবেক কবি ও চিন্তানায়ক নাজিমুদ্দিন মির আলিশের নভোইয়।

১৬২৬ – ওয়লেব্ররড স্নেল, ডাচ জ্যোতির্বিজ্ঞানী ও গণিতবিদ।

১৭৭৫ – তুর্কি সুলতান তৃতীয় ওসমান।

১৮৯৩ – কানাডা জন অ্যাবট, কানাডিয়ান আইনজীবী, রাজনীতিবিদ ও ৩য় প্রধানমন্ত্রী।

১৯১০ – অঁরি দ্যুনঁ, সুইস ব্যবসায়ী ও সমাজকর্মী। (জ. ১৮২৮)

১৯১৫ – জেরি হ্যাজলিট, অস্ট্রেলীয় ক্রিকেটার। (জ. ১৮৮৮)

১৯৩৬ – টেডি উইনিয়ার্ড, ইংরেজ ক্রিকেটার ও ব্রিটিশ সেনা কর্মকর্তা। (জ. ১৮৬১)

১৯৬১ – লুইজি ইনাউডি, ইতালিয় অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও ইতালীয় প্রজাতন্ত্রের ২য় প্রেসিডেন্ট।

১৯৬৮ – কনরাড রিক্টার, মার্কিন ঔপন্যাসিক। (জ. ১৮৯০)

১৯৬৯ – ভিক রিচার্ডসন, অস্ট্রেলীয় ক্রিকেটার। (জ. ১৮৯৪)

১৯৭৫ – গুস্টাফ লুটভিগ হের্ৎস, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান পদার্থবিদ।

১৯৮৫ – ফজলে লোহানী, বাংলাদেশী সাংবাদিক ও টেলিভিশন ব্যক্তিত্ব। (জ. ১৯২৮)

১৯৮৮ – প্রখ্যাত বাঙালি নাট্য ব্যক্তিত্ব তরুণ রায় (ধনঞ্জয় বৈরাগী)।(জ.১৯২৭)

২০০৬ – ক্লিফোর্ড গার্টস, মার্কিন নৃবিজ্ঞানী। (জ. ১৯২৬)

২০১০ – হ্যারি মুলিসচ, ডাচ লেখক, কবি ও নাট্যকার।

-আওয়াজ ডেস্ক-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!