হোম » সারাদেশ » সুনামগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুন, একই পরিবারের ৬ জনের মৃত্যু

সুনামগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুন, একই পরিবারের ৬ জনের মৃত্যু

সুনামগঞ্জের ধর্মপাশায় আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুন লেগে একই পরিবারের ৬ জনের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত গভীর রাতে ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের শীম এলাকার সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরে এই ঘটনা ঘটে।

মঙ্গলবার সকাল ৮টায় ধর্মাপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দীন অগ্নিকাণ্ডের ঘটনাটি নিশ্চিত করেছেন। ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী ফরিদ ও ধর্মপাশা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক ঘটনাস্থল পরিদর্শন করছেন।

মৃতরা হলেন-এমারুল হক (৪৫), তার স্ত্রী পলি আক্তার (৩৫) এবং তাদের ছেলে পলাশ মিয়া (১০), ফরহাদ মিয়া (৮), ওমর ফারুক (৩) ও মেয়ে ফাতেমা আক্তার (৫)। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, ‘ঘরটি ভেতরে থেকে তালা দেওয়া ছিল। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’

-সুনামগঞ্জ প্রতিনিধি-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!