
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী’র উপজেলা শাখার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর বেলাল উদ্দীন।
সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, সাংবাদিকতার দায়িত্ব সাহসিকতার সাথে এমনকি কারোও দ্বারা প্রভাবিত না হয়ে সততার সহিত পালন করতে হবে। এ সময় বস্তুনিষ্ঠ সংবাদের পাশাপাশি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে সংবাদ পরিবেশনের আহবান জানান তিনি। উপজেলা জামায়াতের আমীর রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সেক্রেটারি রজব আলী,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মতিউর রহমান, সহ সেক্রেটারি মোঃ মিন্নাতুল্লাহ পাঠান,অর্থ সম্পাদক মোঃ রমিজ উদ্দীন, প্রেস ও মিডিয়া বিভাগের সভাপতি সাবেক ছাত্রনেতা শাহজালাল জুয়েল,উপজেলা জামায়াতের মোকাররম হোসাইন প্রমুখ।এসময় উপজেলা পর্যায়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য