
লালমনিরহাটের হাতীবান্ধায় প্রাথমিক বিদ্যালয়ের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে সহকারী শিক্ষকদের এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা- বুড়িমারী মহাসড়কের উপজেলা পরিষদের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এর আগে এ দাবী সংক্রান্ত একটি স্মারকলিপি ইউএনও এর দপ্তরের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানোর জন্য জমা দেয়া হয়েছে। শিক্ষক জালাল উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন আমিনুল ইসলাম, আরিফুজ্জামান পাভেল, আরিফ বিল্লাহ, সুজাদৌল্লাহ, গোলাম রব্বানী ও রুহিদা প্রমুখ।
বক্তাগন বলেন, সকলক্ষেত্রে বৈষম্য দূর করে সহকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়ন তাদের প্রাণের দাবী তা যেন কার্যকর করা হয় সে বিষয়ে দাবী জানানো হয়।
–মিজানুর রহমান-

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য