
ফেনীর দাগনভূঞা উপজেলায় বিবি কুলসুম (৩৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার উপজেলার রামনগর ইউনিয়নের আজিজ ফাজিলপুরে এ ঘটনা ঘটে।
বিবি কুলসুম ওই গ্রামের গ্রামের আবুল ড্রাইবার বাড়ির জেবল হকের স্ত্রী।
পুলিশ জানায়, শুক্রবার সকালে রামনগর ইউনিয়নের আজিজ ফাজিলপুরের (যুগীর পোল নামক রোড) আবুল ড্রাইভার বাড়িতে নিজ ঘরের সামনে গাছের সাথে বিবি কুলসুম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। বিষয়টি স্থানীয়রা পুলিশকে জানালে তারা লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়।
তবে কী কারণে তিনি আত্মহত্যা করেন তা পুলিশ অবগত হতে পারেনি।
দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান নয়া দিগন্তকে জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
-মোঃ আবদুল মুনাফ পিন্টু-

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য