
বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে নওগাঁর বদলগাছীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার বেসরকারী স্কুল ও মাদ্রাসা শিক্ষা পরিবারের আয়োজনে উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হক, গাবনা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, আবু হুড়াইরা বাদশা প্রমুখ। শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারক লিপি প্রদান করেন।
-আব্দুল কাদের-

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য