
সিরাজগঞ্জে যমুনা নদীতে ৩৯ কেজি ওজনের একটি বাঘাইর জেলের জালে ধরা পড়ে। পরে মাছটি সদর উপজেলার কড্ডার মোড় বাজারে ১ হাজার ১শত টাকা কেজিতে বিক্রি করা হয়েছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার কড্ডার মোড় এলাকায় মাছের বাজারে বিক্রি জন্য নিয়ে আসে মাছটি। এ সময় মাছটি দেখতে উৎসুখ জনতা ভিড় করে। এরআগে, রবিবার গভীর রাতে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের জেলে রওশন হালদারের জালে এ মাঠটি ধরা পড়ে।
স্থানীয়রা জানায়, বিশাল আকৃতির একটি বাঘাইর মাছ জেলেরা যমুনা নদী থেকে ধরে বাজারে নিয়ে আসে। পরে মাছটি বাজারে তোলার পর দাম চাওয়া হয় ৫০ হাজার টাকা। পরে মাছ ব্যবসায়ী ১ হাজার ১শত টাকা কেজি ধরে বিক্রি করেছেন।
জেলে রওশন হালদার বলেন, যমুনা নদী থেকে আমার জালে বাঘাইর মাছটি ধরা পড়ে। পরে মাছটি আজ সকালে কড্ডার মোড় এলাকায় মাছ ব্যবসায়ী রফিকুলের কাছে বিক্রির জন্য নিয়ে আসি। তিনি ১ হাজার ১ শত টাকায় কেজি দরে বিক্রি করে।
মাছ ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, একজনের পক্ষে ৩৯ কেজি ওজনের মাছ ক্রয় করা সম্ভব ছিলো না। পরে মাঠটি কেটে বিক্রির সিদ্ধান্ত নেই। প্রতি কেজি ১১০০ টাকা করে বিক্রি করেছি। মাছটি সম্পূর্ণ ৪২ হাজার ৯শত টাকায় বিক্রি করা হয়েছে।
কড্ডার বাজারে বিশাল বাঘাইর মাছ ওঠেছে। সংবাদ পেয়ে মাছ কিনতে আসা রাকিবুল ইসলাম বলেন, দীর্ঘদিন পর বাজারে এতো বড় মাছ উঠেছে। এধনের মাছ সবসময় বাজারে দেখা যায় না। মাছটি অনেক বড় হওয়ায় সেটাকে কেটে কেজি দরে বিক্রি করে মাছ ব্যবসায়ী। যমুনার মাছ খেতে অনেক সুস্বাদু হয়। এজন্য আমিও ২ কেজি নিয়েছি।
সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, যমুনার নদীর বিভিন্ন স্থানে এ ধরনের বড় বড় মাছ ধরা পড়ছে। এ ধরনের বড় মাছ খেতে খুবই সুস্বাদু হয়। তবে এত বড় মাছ সংরক্ষণ করা গেলে তারা প্রজননের মাধ্যমে নদীতে বংশ বিস্তার করতে পারত বলে তিনি জানিয়েছেন।
-হুমায়ুন কবির সুমন-

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য