
সিরাজগঞ্জ সদর উপজেলার একটি মসজিদের ভিতরে সিড়ির নিচে ফেলে রাখা অবস্থায় দুটি ম্যাগজিন ও ১৬ রাউন্ড গুলিসহ দুটি অত্যাধুনিক শর্টগান উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
গতকাল রোববার (০৮ সেপ্টেম্বর) ভোরে সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের বেজগাঁতী রোড জামে মসজিদের ভিতরে সিড়ি নিচে থেকে ১টি ব্যাগে রাখা অবস্থায় অস্ত্র ও গুলিগুলো উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, আজকে ফজরের নামাজ পড়তে মসজিদে এসে দেখি সিড়ির নিচে একটি কালো ব্যাগের ভেতর দুটি অস্ত্র কে বা কারা রেখে গেছে। পরে সদর থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসে অস্ত্র দুটি উদ্ধার করে নিয়ে যায়। এবিষয়ে সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, রবিবার ভোরে সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের বেজগাঁতী রোড জামে মসজিদের ভিতর সিড়ির নিচে একটি অস্ত্রের ব্যাগ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ব্যাগটি থেকে দুটি অত্যাধুনিক শর্টগান, দুটি ম্যাগজিন ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করে। এ বিষয়ে উদ্ধর্তন কর্মকর্তাদের সাথে আলোচনা করে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।
-হুমায়ুন কবির সুমন-

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য