
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সন্তান সুজনের পরিবার ও ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু পরিবারের মাঝে সহায়তা প্রদান করেছেন তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)।
এ সময় শহীদ সুজনের পরিবারকে একটি ব্যাটারি চালিত ভ্যান, হাঁস-মুরগী ও খাদ্যা সামগ্রী এবং ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু ১৭টি পরিবারের মাঝে গৃহনির্মাণ সামগ্রী, খাদ্য সামগ্রী, শিক্ষার্থীদের জন্য শিক্ষা সামগ্রী প্রদান করেন বিজিবি। শুক্রবার সকালে উপজেলার পশ্চিম সাড়ডুবী এলাকায় শহীদ সুজনের পরিবার ও বুড়া সাড়ডুবি এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে দেখা করে উক্ত সহায়তা প্রদান করেন ৬১ বিজিবি। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর সেক্টর কমান্ডার কর্নেল মামুনূর রশীদ। এছাড়া তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুমসহ বিজিবি’র অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
–মিজানুর রহমান-

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য