
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে এবং আওয়ামী লীগ সরকারের পতনের এক মাসপূর্তি উপলক্ষে চকরিয়া উপজেলায় ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘শহীদি মার্চ’ কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৪টায় জনতা শপিং সেন্টার চত্বর থেকে একটি মিছিল বের করে। শহরের প্রধান সড়কে প্রদক্ষিণ করে পূনরায় জনতা শপিং সেন্টারে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, একমাস আগে একটা মরণপণ যুদ্ধ করে বন্দুকের সামনে লড়াই করে আমরা ছাত্ররা বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছি। এই একমাস পূর্তিতে আমরা আজ দাঁড়িয়ে স্মরণে রাখতে চাই আমাদের আহত সেই শহীদ সকল ভাইদেরকে সেই সকল বোনদেরকে যাদের রক্তের বিনিময়ে যাদের বিসর্জনের মধ্য দিয়ে আজকে স্বৈরাচারমুক্ত বাংলাদেশে পৌঁছেছি। তাদের স্মরণেই আমরা কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী শহীদি মার্চ পালন করছি।
এসময় উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চকরিয়া উপজেলার নেতা সায়েদ হাসান,মোবারক হোসাইন জিহান,শামসুল আলম সাঈদী, ইব্রাহিম ফারুক ছিদ্দিকী,চকরিয়া কলেজ, বদরখালী,ফাইতং,ডুলহাজারা, মালুমঘাট,বরইতলী, কাকারাসহ বিভিন্ন ইউনিয়ন, স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
-এইচ এম রুহুল কাদের-

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক