
বগুড়ায় দানেজ উদ্দিন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ বগুড়া জেলা শাখা।
সারা দেশে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের পর সারাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা সভাপতি এবং দুর্নীতিগ্রস্ত অধ্যক্ষদের বিরুদ্ধে আন্দোলন করতে থাকে। তারই ধারাবাহিকতায় বগুড়া গোকুল এলাকায় দানেজ স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিযুক্ত হন কবি ও সাহিত্যিক নজরুল ইসলাম। পরে তাকে সম্মান জানানোর ফলশ্রুতিতে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ বগুড়া জেলা শাখা এ ফুলেল শুভেচ্ছা আয়োজন করেন।
এ সময় উপস্থিত ছিলেন হরিজন ঐক্য পরিষদের সভাপতি দীপক রায়, সহ-সভাপতি শ্রী টুটুল রায়, সাধারণ সম্পাদক সুধীর হাড়ি।
-এম এ রাশেদ-

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য