
মো: আব্দুল করিম , শেরপুর : বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্রদের আন্দোলনে ৫ আগস্ট সোমবার পতন হয় আওয়ামী লীগ সরকারের। সকল ছাত্র ও সাধারণ মানুষ অর্জন করেছে বাক স্বাধীনতা ও মুক্তি।
বি এন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে ৯ আগস্ট বাদ জুম্মা বৈষম্য বিরোধী আন্দোলনের নিহত ছাত্র খড়িয়া কাজীরচর ইউনিয়নের শহীদ সবুজ মিয়ার কবর জিয়ারত করেন শেরপুর জেলা বিএনপির সভাপতি শ্রীবরদী- ঝিনাইগাতী আসনের সাবেক সফল এমপি জনাব মাহমুদুল হক রুবেল।
কবর জিয়ারত ও রুহের মাগফিরাত কামনা শেষে তার পরিবারের সঙ্গে দেখা করে নগদ আর্থিক সহযোগিতা করেন এবং সুখে দুখে সব সময় পাশে থাকবেন বলে প্রতিশ্রুতি দেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়নের অনেক নেতাকর্মীসহ এলাকাবাসী।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান