হোম » সারাদেশ » শেখ হাসিনার পদত্যাগের খবরে আলফাডাঙ্গায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

শেখ হাসিনার পদত্যাগের খবরে আলফাডাঙ্গায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

Oplus_131072

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়ে সারা দেশে অসহযোগ আন্দোলনের গণজোয়ারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়ার খবরে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
সোমবার (৫ আগস্ট) বিকালে আলফাডাঙ্গা উপজেলা সদর বাজারের চৌরাস্তা থেকে প্রথমে সাধারণ শিক্ষার্থীরা একটি আনন্দ মিছিল বের করে।
এরপর তার কিছুক্ষণ পরেই পৃথক আরেকটি আনন্দ মিছিল বের করে উপজেলা বিএনপির নেতাকর্মীরা। পরে মিছিলটি সদর বাজারের প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ করে পুণরায় চৌরাস্তায় এসে মিষ্টি বিতরণের মধ্য দিয়ে শেষ হয়।
বিকালে আছরের নামায শেষে আলফাডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ উপজেলার ইসলামি সর্বদলীয় ঐক্য জোটের পক্ষ থেকে অপর একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি চৌরাস্তায় এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশে বক্তব্য দেন, উপজেলা ক্বওমী উলামা ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা তামিম আহমেদ।
এদিকে সন্ধ্যায় উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের ভাটপাড়া বাজারের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেছেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি এ্যাডভোকেট হেমায়েত হোসেন। এছাড়া উপজেলার বেড়িরহাট বাজারেও আনন্দ মিছিল করার খবর পাওয়া গেছে।
-আওয়াজ অনলাইন-
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!