হোম » সারাদেশ » বোরহানউদ্দিনে ৯ হাজার ৮শ পিস  ইয়াবাসহ আটক- ১

বোরহানউদ্দিনে ৯ হাজার ৮শ পিস  ইয়াবাসহ আটক- ১

ভোলার বোরহানউদ্দিনে ৯ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আওলাদ হোসেন (৩৫) ওরফে আলাউদ্দিন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ ৷ রবিবার (১৪ জুলাই) ভোর ৫টার দিকে উপজেলার টবগী ইউনিয়নের হাকিমুদ্দিন বেড়ীবাধঁ সংলগ্ন চৌরাস্তা এলাকা থেকে তাকে আটক করা হয় ৷ সে লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মৃত আজাহার মীরের ছেলে ৷ 
গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএমের নির্দেশে বোরহানউদ্দিন থানার ওসি মোঃ জাব্বারুল ইসলামের তত্ত্বাবধানে এসআই মোঃ সিজার হোসেন ও এসআই মোঃ হেলালুর রহমান সঙ্গীয় ফোর্স যাত্রীবাহী একটি অটোরিক্সাতে তল্লাশী চালিয়ে তাকে আটক করে ৷ এসময় তার সাথে থাকা ৯ হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ করা হয় ৷ যার আনুমানিক মূল্য উনচল্লিশ লক্ষ বিশ হাজার টাকা ৷
ওইদিন দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের এসব তথ্য জানান, অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার মামুন অর র‌শিদ ৷
তিনি আরো জানান, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে আমরা জান‌তে পারি ঢাকার সদরঘাট থে‌কে তাস‌রিফ-১৪ না‌মক যাত্রীবা‌হি ল‌ঞ্চে ক‌রে এক ব্যক্তি ইয়াবাসহ বোরহানউদ্দিন উপজেলার হা‌কিমউ‌দ্দিন লঞ্চঘাটে আস‌ছেন। ঘাটে পৌছার পর লঞ্চ থেকে নেমে যাত্রী বেশে অটোরিক্সা যোগে আসার সময় চেকপোস্ট বসিয়ে ৯ হাজার ৮শ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয় ৷
আরো জানান, তার বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় মাধকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে কোর্টে প্রেরণ করা হবে ৷ মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে ৷
-জেএম.মমিন-
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!