
নাটোরে ১০ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে নাটোর ডিবি পুলিশ। শনিবার(১৩ জুলাই) নাটোর সদর থানাধিন কাফুরিয়া জোলাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন,রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া গ্রামের ইদ্রিস আলী ইদুর ছেলে রাকিব আহম্মেদ(২৪) ও গৌরাঙ্গপুর গ্রামের শুক্টার ছেলে সুমন ইসলাম(২৪)।
নাটোর ডিবি সূত্রে জানা যায়,নাটোর পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় জেলা ডিবির একটি দল নাটোর থানাধীন কাফুরিয়া জোলাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে রাজশাহী জেলার বাঘা উপজেলার পাকুড়িয়া গ্রামের ইদ্রিস আলী ইদুর ছেলে মোঃ রাকিব আহম্মেদ (২৪) ও গৌরাঙ্গপুর গ্রামের শুক্টার ছেলে সুমন ইসলাম (২৪) কে ১০ (দশ) বোতল ফেন্সিডিলসহ আটক করেন।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নাটোর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
-আবুল হাশেম-

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য