
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা: সামন্ত লাল সেন বলেছেন, অনুমোদন ছাড়া কোন প্রাইভেট হাসপাতাল কাজ করতে পারবে না। একটি হাসপাতালে যা যা থাকার দরকার তা না থাকলে সেই হাসপাতাল গুলো বন্ধ করে দেওয়া হবে। কেবল মাত্র প্রয়োজনীয় শর্তপূরন সাপেক্ষে তারা তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে।
আজ শনিবার (১৩ জুন) বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। এসময় মন্ত্রী আরো জানান,
সারা বাংলাদেশের সরকারী হাসপাতালগুলোতেই প্রয়োজনের তুলনায় চিকিৎসক সংকট রয়েছে।
বাংলাদেশের সব জায়গায় চিকিৎসা সংকট রয়েছে। সংকট কাটানোর জন্য নতুন করে চিকিৎসক নিয়োগ প্রক্রিয়া চলছে। আশা করি, সংকট কাটিয়ে উঠতে পারবো। জেলার হাসপাতালগুলোর স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি এবং সমস্যাগুলো দেখতে সারাদেশ ব্যাপী সরকারী হাসপাতালগুলোতে তার এই পরিদর্শন।
এসময় পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম সুজন, জেলা প্রশাসক জহুরুল ইসলাম, পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা, পঞ্চগড় সিভিল সার্জন ডা: মোস্তাফিজুর রহমান, আধুনিক সদর হাসপাতালের পরিচালক রাজিউর রহমান রাজু, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুল কবির, উপজেলা চেয়ারম্যান ফারুক আলম কবি, পৌর মেয় র আজার আলী, বোদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওয়াহিদুজ্জামান সুজা,প্রমূখ উপস্থিত ছিলেন।
-আল মাহমুদ দোলন-

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ