
বিএনপির রাজশাহী জেলা সাবেক সভাপতি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের দুই বারের সাবেক সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট নাদিম মোস্তফা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে উনার ছোট ভাই বিএনপি নেতা সাইদ হাসান বলেন, নাদিম মোস্তফা হৃদরোগ, ডায়াবেটিসসহ শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। ঢাকার বাসায় রোববার সকালে তিনি নাস্তা করেন। এরপর অসুস্থ বোধ করেন। কিছুক্ষণ পর অচেতন হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রোববার ৩০ জুন, দুপুর ১২টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি এক ছেলে, এক মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আগামীকাল (১ জুলাই) সোমবার, তার সংসদীয় আসন (২টি উপজেলায়) সকাল ১০টায় দুর্গাপুরে এবং বেলা ১১টায় পুঠিয়ায় ও বাদ যোহর রাজশাহী মহানগরে জানাজা শেষে পারিবারিক করব স্থানে দাফন করা হবে।
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক এই নেতা রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া রাজশাহীর পুঠিয়া-দুর্গাপুর আসন থেকে ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় নির্বাচনে দুই বার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন।
-আবুল হাশেম-

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য