
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ও র্যাবের মহাপরিচালক ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ (বিপিএম-সেবা)। গত শনিবার (২৯ জুন) বিকাল ৪ টার দিকে উখিয়ার ৮ এপিবিএন অধিনায়ক কার্যালয় পরিদর্শন শেষে ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পে সহ সকল রোহিঙ্গা মাঝি ও সাব-মাঝিদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় কালে রোহিঙ্গা মাঝিদের কথা ধৈর্য সহকারে শুনেন র্যাবের মহাপরিচালক। রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করার জন্য রোহিঙ্গা কমিউনিটি লিডারদেরকে আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল আবদুল্লাহ আল মোমেন, বিপিএম (এস) পিপিএম, র্যাবের গোয়েন্দা কর্মকর্তা লে. কর্নেল সাইফুল ইসলাম সুমন, কক্সবাজার র্যাব-১৫ অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন, ৮ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোঃ আমির জাফর বিপিএম, ১৪ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোঃ ইকবাল, ১৬ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোঃ হাসান বারী নূর,৮ এপিবিএন সহ-অধিনায়ক (পুলিশ সুপার) ফজলে রাব্বি, ১৪ এপিবিএন সহ-অধিনায়ক (পুলিশ সুপার) আরেফিন জুয়েল, উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামীম হোসেন সহ এপিবিএন ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এর আগে র্যাবের মহাপরিচালক ব্যারিস্টার হারুন অর রশিদ এপিবিএন ব্যাটালিয়ন হেড কোয়াটারে পৌছলে ৮ ও ১৪ এপিবিএন কর্তৃক গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় ৮ এপিবিএন পুলিশের অধিনায়ক অতিরিক্ত দিয়েছি মোঃ আমির জাফর ও ১৪ এপিবিএন পুলিশের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃ ইকবাল র্যাবের মহাপরিচালককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
-মোহাম্মদ খোরশেদ হেলালী-

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার