
দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের পোস্ট অফিসের পুকুরে পরিচয়হীন এক নারীর মৃতদেহ উদ্ধার করেছেন ফুলবাড়ী থানা পুলিশ।
স্থানীয় সুত্রে জানা যায়, আজ (২৭ জুন) দুপুর ১টায় পোস্ট অফিসের পরিত্যাক্ত পুকুরের পাশে ঝোপে খড়ি সংগ্রহ করতে গিয়ে একটি মহিলার লাশ দেখতে পায় । বিষয়টি ফুলবাড়ী থানায় জানালে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান সংঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসে এবং লাশ উদ্ধার করে ফুলবাড়ী থানায় নিয়ে যায়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, স্থানীয়দের মধ্যমে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি এবং লাশটিকে সনাক্তের চেষ্টা করি। এখন পর্যন্ত মৃতদেহের কোন পরিচয় পাওয়া যায়নি। তদন্ত স্বাপেক্ষে জানা যাবে কোথায় থেকে কিভাবে এখানে এই নারীর লাশ এই পুকুরে এসেছে ।
-ফুলবাড়ি, দিনাজপুর প্রতিনিধি-

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য