হোম » সারাদেশ » সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান রফিক, ভাইস চেয়ারম্যান শিবলু ও মহিলা ভাইস চেয়ারম্যান শিখা নির্বাচিত

সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান রফিক, ভাইস চেয়ারম্যান শিবলু ও মহিলা ভাইস চেয়ারম্যান শিখা নির্বাচিত

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

উপজেলায় প্রথমবারের মত ইভিএম পদ্ধতিতে ৫ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন হয়। ভোটগণনা শেষে রাত সাড়ে ১০টার দিকে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সাখাওয়াৎ হোসেন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াৎ হোসেন জানান, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ রফিকুল ইসলাম (আনারস প্রতিক) ৪২ হাজার ২১৩ ভোট বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মোঃ তালেব উদ্দিন (দোয়াত-কলম) প্রতিক পেয়েছেন ১৯ হাজার ১৪৭ ভোট। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আল আমিন হোসাইন শিবলু (তালা প্রতিক) ৩২ হাজার ৭০১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা গনেশ মাষ্টার (চশমা প্রতিক) পেয়েছেন ২৮ হাজার ৬৫৫ ভোট। অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলালীগের সাধারণ সম্পাদক মোছাঃ মাহমুদা খাতুন শিখা (কলস
প্রতিক) ৪১ হাজার ৫৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্ব›দ্বী বর্তমান ভাইস চেয়ারম্যান মোছাঃ জেলী আক্তার (ফুটবল প্রতিক) পেয়েছেন ১৯ হাজার ৮০৩ ভোট। নব নির্বাচিতদের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনসহ এলাকার ব্যবসায়ী ও সুশিল সমাজের প্রতিনিধিরা অভিনন্দন জানিয়েছেন।

-সোলায়মান বাবু-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!