
নানা সময়ে বর্তমান সরকারের আমলে আন্দোলন সংগ্রামে আওয়ামীলীগের নেতাকর্মি দ্বারা নির্যাতীত ও কারাভোগে যুবদলের ১০০ জন নেতা কর্মিকে সর্বধনা প্রদান করেছে নাটোর জেলা যুবদল।
আজ রবিবার বেলা ১২ টার দিকে আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই সর্বধনা অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সহ সভাপতি চৌধুরি মহিবুল্লাহ সাবুনূর, কেন্দ্রীয় যুবদলের যুগ্ন সম্পাদক রুহুল আমিন বাবলু, যুবদলের কেন্দ্রীয় কমিটির ত্রান ও পূণবাসন সম্পাদক মেহেদি হাসান, কেন্দ্রীয় যুবদলের সদস্য আলমগীর কবির,জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ,যুগ্ন সাধারন সম্পাদক ফরহাদ আলী দেওয়ান শাহীন, যুবদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন দেশনায়ক তারেক রহমানের নির্দেশে তারা প্রতিটি বিভাগে জেলাতে যুবদলের কারাভোগী আন্দোলন সংগ্রামে যারা নির্যাতিত হয়েছে তাদের আজ তারা সংবর্ধনা প্রদান করছে। যুবদল দীর্ঘ ১৫ বছর রাজপথে থেকে আওয়ামী দুংশাসনে র বিরুদ্ধে সংগ্রাম করে আসচ্ছে। এ সময় তারা দেশনেত্রী খালেদা জিয়া সহ সকল নেতাকর্মিদের মুক্তি চাওয়া হয়।
-মোস্তাফিজুর রহমান-

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য