
রবিউল হাসান লায়ন,জামালপুর: জামালপুরের মেলান্দহ উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এমদাদুল ইসলাম এমদাদ অভিযোগ করেছেন, প্রতিপক্ষের চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকরা তার নির্বাচনী প্রচার সভা-সমাবেশে বাঁধা প্রদান এবং কর্মীদের মারধর করছে।
শুক্রবার সকালে মেলান্দহের চরপলিশা ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। চেয়ারম্যান প্রার্থী এমদাদুল ইসলাম এমদাদ আরো অভিযোগ করেন, নির্বাচনের দিন কোন কেন্দ্রে তাকে এজেন্ট দিতে দেওয়া হবে না বলেও সভা করে ঘোষণা দিয়েছেন প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা।
এ ছাড়াও তার নির্বাচনী প্রচারণায় বিভিন্নভাবে বাঁধা ও হুমকি দিয়ে আসছে। বহিরাগত ক্যাডারদের আনাগোনা বাড়ছে বলেও অভিযোগ করেন তিনি।
এ ব্যাপারে তিনি নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করেছেন। আগামী ২৯ মে এই উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য