
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে পরিত্যক্ত সরকারী ভবন ভেঙ্গেঁ জমি দখল করে মার্কেট নির্মানের অভিযোগ উঠেছে। সোমবার (২২ এপ্রিল) উপজেলার পিংনা ইউনিয়নে এ ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসনের নিরবতায় বিক্ষুদ্ধ এলাকাবাসী।
ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড ও স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার পিংনা ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশে কৃষি বিভাগের (বিএস) ভবন দীর্ঘদিন যাবৎ পরিত্যাক্ত রয়েছে। ভবনটির পশ্চিম পাশে দুটি কক্ষ প্রাক্তন সৈনিক সমিতির অফিস হিসেবে ব্যবহার করে আসছে। সরকারী ভবনটি সংস্কার বা ভেঙ্গে ফেলার কোন সিদ্ধান্ত না থাকলেও একটি চক্র তড়িঘড়ি করে ভবন ভেঙ্গে ফেলে মার্কেট নির্মান করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী। পিংনা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের
নেতৃবৃন্দ এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
অভিযোগের প্রেক্ষিতে সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানাগেছে।
পিংনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ছানোয়ার হোসেন ছানা বলেন, ভবন ভাঙ্গাঁর খবর পেয়ে বাজারে আসি। উপজেলা সহকারী কমিশনার ভূুমি কে ফোন দেই। তিনি এসে বিস্তারিত পর্যবেক্ষণ করেছেন।
এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার অনূপ সিংহ বলেন, কৃষি অফিসের ভবন ভাঙ্গাঁর বিষয়টি শুনেছি। আমরা কাগজপত্রসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
ঘটনার সত্যতা স্বীকার করে উপজেলা সহকারী কম৭শনার ভূমি সাদ্দাম হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন ও পর্যবেক্ষণ করেছি। দায়ী কয়েক জনের নাম পাওয়া গেছে। তদন্ত চলছে। তদন্তের স্বার্থে কারো নাম বলা যাবে না।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি