
এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ ভৈরবে বাংলা বর্ষবরণ পালন উপলক্ষ্যে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে ।
উপজেলা প্রশাসনের আয়োজনে আজ সোমবার দুপুরে জনস্বাস্থ্য প্রকৌশলী মাসুদ রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেণু।
এছাড়া ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ফরহাদ আহমেদ, বাংলা টিভির ভৈরব -কুলিয়ারচর প্রতিনিধি এম আর সোহেল, জিটিভির ভৈরব প্রতিনিধি ও বিএমইউজে ভৈরব উপজেলা শাখার সভাপতি এম এ হালিম, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আলাল উদ্দিন প্রমূখ। এ সময় সভায় বাংলা নব বর্ষ কে বরণ উপলক্ষ্যে পান্তা ইলিশ, মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বৈশাখী মেলা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত হয় ।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা