হোম » সারাদেশ » ভৈরবে  বাংলা  বর্ষ বরণ পালন উপলক্ষ্যে প্রস্তুতিসভা

ভৈরবে  বাংলা  বর্ষ বরণ পালন উপলক্ষ্যে প্রস্তুতিসভা

এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ ভৈরবে  বাংলা  বর্ষবরণ পালন উপলক্ষ্যে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে ।
উপজেলা  প্রশাসনের আয়োজনে আজ সোমবার  দুপুরে জনস্বাস্থ্য  প্রকৌশলী মাসুদ রেজার সভাপতিত্বে  অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  পৌরসভার মেয়র  আলহাজ্ব ইফতেখার হোসেন বেণু।
এছাড়া ও  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  মুক্তিযোদ্ধা  ডেপুটি  কমান্ডার  ফরহাদ আহমেদ,  বাংলা  টিভির ভৈরব  -কুলিয়ারচর  প্রতিনিধি এম আর সোহেল, জিটিভির ভৈরব  প্রতিনিধি ও বিএমইউজে ভৈরব উপজেলা শাখার সভাপতি এম এ হালিম, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আলাল উদ্দিন প্রমূখ।  এ সময় সভায়  বাংলা নব বর্ষ কে বরণ উপলক্ষ্যে পান্তা  ইলিশ, মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক  অনুষ্ঠানসহ বৈশাখী  মেলা অনুষ্ঠান অনুষ্ঠিত  হবে বলে  সিদ্ধান্ত হয় ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!