
শাহজাহান সিরাজ : গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাতের আঁধারে দুর্বৃত্তদের হাতে এক কলা ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর একজন গুরুতর আহত হয়েছে। নিহত ব্যক্তি লেবু মিয়া (৪৫)। তিনি গোবিন্দগঞ্জ উপজেলার জরিপপুর জঙ্গলমারা গ্রামের আবুল হোসেনের ছেলে।
জানাগেছে, শনিবার দিবাগত রাত ১১টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ইসলামপুর-ফুলপুকুরিয়া সড়কের জীবনপুর নামক স্থানে বাড়ি ফেরার পথে অজ্ঞাত দুর্বৃত্তদের কবলে পড়েন তিন কলা ব্যবসায়ী। এর মধ্যে নিহত লেবু মিয়াকে গলা কেটে হত্যা করে। এ সময় দুর্বৃত্তদের মারপিটে গুরুতর আহত হয় একই গ্রামের দক্ষিণপাড়ার নুরের ছেলে শাহ আলম (৪৫)। অপরদিকে ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যাওয়া শহিদুলের বাড়িও একই গ্রামে।
স্থানীয়রা জানান, হামলার শিকার ৩ জনই কলা ব্যবসায়ী। রাতে বাড়ি ফেরার পথে তারা সংঘবদ্ধ ৫-৭ জনের একটি দুর্বৃত্ত দলের কবলে পড়েন। এদিকে গোবিন্দগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামছুল আলম শাহ বিষয়টি নিশ্চিত করে জানান, থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য