
কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারী উপজেলার ১ নং দঁাতভাঙ্গা ইউনিয়নের রৌমারী টু ঢাকা রাস্তার সংযোগ ঝগড়ার চর ক্ষতিগ্রস্থ বঁাধ মেরামত এর শুভ উদ্বোধন করা হয়েছে।
গতকাল (২৭শে মার্চ)সকাল১১টার দিকে জাতীয় সংসদ সদস্য এ্যাড. বিপ্লব হাসান পলাশ এই কাজের শুভ উদ্বোধন করেন।
দীর্ঘ কয়েক বছর আগে ভয়াবহ বন্যার স্রোতে ওই রাস্তাটির বিভিন্ন স্থানে ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়।
এতে ওই এলাকার প্রায় ৬টি গ্রামের চরম দূর্ভোগ পোহাত। দূর্ভোগ নিরসনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর আওতায় উক্ত কাজ সম্পন্ন করা হবে। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মনছুরুল হক, উপসহকারি জাহাঙ্গীর আলম, সার্ভেয়ার জুলহাস, দঁাতভাঙ্গা ইউপি সদস্য শাহজাহান খান, আকতার হোসেন, ইয়াছিন আলী, লাল মিয়া, বেরিবাধ বাস্তবায়ন কমিটির সভাপতি জোবায়েদ হোসেন ও সধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা