হোম » সারাদেশ » পঞ্চগড় বোদায়, শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন কর্মসুচির সুচনা করা হয়

পঞ্চগড় বোদায়, শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন কর্মসুচির সুচনা করা হয়

আল মাহমুদ দোলন:পঞ্চগড়ের বোদা উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযথ ভাবে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় বিদস পালন করে ।
দিবসটি পালন উপলক্ষে বোদা উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসুচি গ্রহন করে। কর্মসুচির মধ্যে ছিল ২৫ মার্চ সোমবার শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা। ২৬ মার্চ মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে (ভোর ০৬-০১) টায় ৩১ বার তোপধ্বনি শুরুর মাধ্যমে শহিদ মিনারে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করে। সকাল সাড়ে ৮ টায় বোদা সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন,শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের কর্মসুচির সুচনা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শাহরিয়ার নজির ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব, মো:ফারুক আলম টবি, বোদা বাসীর উদ্দেশ্যে বাণী প্রদান করে। বাণী প্রদান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনান, মো: শাহরিয়ার নজির ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব,মো: ফারুক আলম টবি, এবং বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব, মো:মোজাম্মেল হক মাঠে উপস্থিত হয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধদের ফুলের শুভেচ্ছা জানান। পরে কুচকাওয়াজ-ডিসপ্লে প্রদর্শন ও যেমন খুশি তেমন সাজ অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে দশটায় ক্রীড়ানুষ্ঠান, সকাল ১১ টায় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংর্বধনা প্রদান করা হয়। মহান মুক্তিযুদ্ধে শহীদদের  রুহের মাগফেরাত ,দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত প্রার্থনা করা হয়। বিকাল ৩ টায় বোদা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও চিত্রাংকন’সহ বিভিন্ন প্রতিযোগীতা এবং খেলা-ধুলার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ আয়োজন করা হয়।
এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগ বোদা উপজেলা শাখা বিভিন্ন কর্মসুচির উদ্যোগ গ্রহন করে ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!