
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে পুলিশের অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ ওবায়দুল ফকির (৪০), নামে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত শুক্রবার (১৫ই মার্চ) রাতি অনুমান সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলার সদর ইউনিয়নের পাকুরীহাটা মধ্যেপাড়া গ্রামের মৃত আলিমুদ্দিন ফকির ছেলে ছেলে গাঁজা ব্যবসায়ী ওবায়দুল ফকির (৪০),কে তার নিজ বাড়ির পিছনে বাঁশের আড়ার মধ্যে থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ তাহাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত গাঁজা ব্যবসায়ী বিভিন্ন এলাকা হতে গাঁজা সংগ্রহ করে উপজেলার বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের কাছে বিক্রি করতো।
এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সৈকত হাসান জানান, গ্রেপ্তারকৃত গাঁজা ব্যবসায়ীকে শনিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের করে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য