
পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাফিজউদ্দিন আহম্মেদ সরকারি হিসাব সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে গণ সংবর্ধনা দেয়া হয়েছে।
শুক্রবার বিকালে হাফিজ উদ্দিনের পীরগঞ্জস্থ বানিজ্যিক কার্যালয়ের চাতাল প্রাঙ্গনে এ গণ সংবর্ধনা দেয়া হয়। উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি দবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য দেন, পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বদরুল হুদা, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ ফয়জুল ইসলাম, রানীশংকৈল উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আবু তাহের, পীরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মেহের এলাহী, সাংসদ পুত্র সাবেক ছাত্র নেতা শামসু হাবিব বিদ্যুৎ, উপজেলা জাতীয় পর্টির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, পৌর কাউন্সিলর কামরুজ্জামান, উপজেলা ছাত্র সমাজের সভাপতি আশরাফুল ইসলাম প্রমূখ।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য