
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে আরপামনগর বাজারস্থ্য খানা-পিনা, নবাবী দই মিষ্টি ও নবাবী রেষ্টুরেন্টএর অতিথি কুপন ড্র অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৯ ফেব্রুয়ারি) বিকেলে স্থানীয় শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সংসদের স্থায়ী কমিটির সদস্য আলহাজ অধ্যক্ষ মোঃ আবদুর রশীদ এমপি।
পৌর আওয়ামীলীগের সভাপতি উপাধ্যক্ষ মিজানুর রহমানএর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মাদারগঞ্জ পৌর মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, উপজেলা আওয়ামী
লীগের সহসভাপতি পৌরসভার মেয়র মোঃ মনির উদ্দিন, সহসভাপতি এম এ গণি, ডোয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল জলিল ফকির, পোগলদিঘা
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান শামস উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন হোসাইন শিবলু প্রমূখ। এ সময় এলাকার
গন্যমান্য ব্যাক্তিবর্গ ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে আয়োজিত লটারীর ৩৩ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলেদেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলহাজ অধ্যক্ষ মোঃ আবদুর রশীদ এমপি।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য