
মোঃ নাজমুল ইসলাম, সবুজ শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটে শরণখোলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম শামীম বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে চার প্রতিষ্ঠানকে ১২০০০ টাকা জরিমানা করেছে সোমবার (২২ জানুয়ারী)দুপুরে উপজেলার রায়েন্দা বাজারে পাঁচ রাস্তায় এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ভ্রাম্যমাণ আদালতের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহিদুল ইসলাম উপজেলার পাঁচ রাস্তা এলাকায় নিউ সাতক্ষীরা মিষ্টি ঘরকে বাসি মিষ্টি জাতীয় খাবার রাখার অভিযোগে ৫ হাজার টাকা, একই অপরাধে আদি সাতক্ষীরা মিষ্টি ভান্ডারকে ১ হাজার, মদিনা হোটেলকে ১ হাজার টাকা ও প্রয়োজনীয় কাগজ পত্র না থাকায় মুনিম ডায়াগনস্টিক সেন্টার কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ব্যাপারে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন,বিভিন্ন অনিয়মেের অভিযোগে ভোক্তা অধিকার আইনে জরিমানা করা হয়েছে। এরা ভবিষ্যতে এ ধরণের অনিয়ম না করার প্রতিশ্রুতি দিয়েছেন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক