
চন্দনাইশ চট্টগ্রাম প্রতিনিধি: উপজেলার পশ্চিম এলাহাবাদের সাইদুল আকবর (২৪) নগরীর মুরাদপুর এলাকায় মাহিদ্রা গাড়ি ধাক্কা লেগে আহত হয়ে দীর্ঘ ৭ দিন পর গত ১৩ জানুয়ারি রাতে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
তাঁর পারিবারিক সূত্রে জানা যায়, সাইদুল একটি কোম্পানীর সেলস্ ম্যান হিসেবে অন্যান্য দিনের ন্যায় গত ৬ জানুয়ারি নগরীর মুরাদপুর এলাকায় কোম্পানীর মালামালের অর্ডার নিচ্ছিল। হঠাৎ করে সড়কে চলাচলকারী মাহিদ্রা গাড়ির ধাক্কা লেগে সে গুরুতর আহত হয়।
তাকে মুমূর্ষ অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করা হলে দীর্ঘ ৭ দিন চিকিৎসা চলাকালীন গত ১৩ জানুয়ারি রাতে মারা যায়। গতকাল ১৩ জানুয়ারি বাদে আছর তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সে উপজেলার পশ্চিম এলাহাবাদের জহির উদ্দিনের ছেলে বলে জানা যায়। (ছবি আছে)

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা