
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলায় লায়ন্স ও লিও ক্লাব ঢাকা শাপলার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার বিকাল ৩ টায় উপজেলার নিমগাছী দারুল উলূম রাহমানীয়া ক্বওমী মাদরাসা ও ইয়াতীমখানা, সরুগ্রাম হাফেজিয়া মাদরাসা ও ইয়াতিমখানা এবং সাতবেকী-ধামাচামা হাফেজিয়া মাদরাসা ও ইয়াতিম খানার ২০০ জন শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়৷
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনন, লিও জেলা ৩১৫ এ২, বাংলাদেশ এর জোন ডিরেক্টর লিও জিন্নাহুর রহমান রাকিব। এক প্রশ্নের জবাবে তিনি বলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ৩১৫ এ২ জেলার জেলা গভর্নর লায়ন বিচারপতি ড. বশির উল্লাহ এ বছরের কল ছিল জাস্টিন ফর অল তারই অংশ হিসেবে শীতবস্ত্র বিতরণের এই আয়োজন করা হয়। ভবিষ্যতেও দরিদ্রদের পাশে থাকবে লায়ন্স ক্লাব অব ঢাকা শাপলা।
এসময় লিও ক্লাব অব ঢাকা শাপলার প্রেসিডেন্ট লিও আতিকুর রহমান সুমন, ভাইস প্রেসিডেন্ট লিও আবুল হাসান মোহাম্মদ ইকবাল, সেক্রেটারি লিও রিয়াদ আল মাহমুদ, ট্রেজারার লিও ফাহিম ফয়সাল, জয়েন্ট সেক্রেটারি লিও আকিল আহম্মেদ, লিও আব্দুল্লাহ আল নোমান, জয়েন্ট ট্রেজারার লিও তরিকুল ইসলাম নাঈম, মেম্বার লিও সিয়াম হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা