
দাগনভূঞা প্রতিনিধি: ফেনী দাগনভূঞা উপজেলা মাতুভূঞায় সোমবার ৬ ই ফেব্রুয়ারী সকালে দাগনভূঞা ভাষা শহীদ সালাম মেমোরিয়াল কলেজে দরিদ্র ছাত্র ছাত্রীদের মাঝে বিনামূল্যে বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ভাষা শহীদ সালাম মেমোরিয়াল কলেজ ও ট্রাস্টের সভাপতি আবুল কায়েস রিপন এর সভাপতিত্বে ও কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মাহমুদুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাগনভূঞা মাধ্যমিক শিক্ষা অফিসার আজিজুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টের দাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসী আবুল শেকায়েত রিজন, এম শামসুদ্বোয়া আজম,জাপরুল ইসলাম জাপর, আবুল বাশার, সালাম কলেজের অধ্যক্ষ আলমগীর কবির।
আজকে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। ট্রাস্টের সভাপতি আবুল কায়েস রিপন জানান এ ধরনের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতে ও অব্যাহত থাকবে ।

আরও পড়ুন
শব্দদূষণ রোধে ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগের বিশেষ অভিযান
রূপগঞ্জে এসএসসি পরীক্ষার্থী অভিভাবকদের সাথে আবু মাসুমের মতবিনিময় ও খাদ্য বিতরণ
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের কমিটিতে আলোচনায় মাসুম বিল্লাহ