
সরিষাবাড়ী প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্র শিপন মিয়া (১৮) নিহত হয়েছে। আজ রোববার (২২ জানুয়ারী) দুপুরে উপজেলার একুশে মোড় এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মালিপাড়া এলাকার হবিবুর রহমানের পুত্র শিপন মিয়া রোববার দুপুরে মোটরসাইকেল নিয়ে তারাকান্দি যাচ্ছিল। একুশে মোড় এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি সার বোঝাই ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিপন মিয়ার মৃত্যু ঘটে বলে জানাগেছে।
সংবাদ পেয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে যায়। শিপন মিয়া আলহাজ ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) ফয়সাল আহমেদ জানান, সড়ক দূর্ঘটনায় এক কলেজ ছাত্র নিহত হয়েছে। ঘটনার পর থেকেই ট্রাকের চালক পলাতক রয়েছে। সার বোঝাই ট্রাকটি জব্দ করা হয়েছে।

আরও পড়ুন
রূপগঞ্জে এসএসসি পরীক্ষার্থী অভিভাবকদের সাথে আবু মাসুমের মতবিনিময় ও খাদ্য বিতরণ
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের কমিটিতে আলোচনায় মাসুম বিল্লাহ
কাউখালীতে সরকারি নির্দেশ অমান্য: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা