
রাউজ আলী, বেড়া-সাথিয়া (পাবনা) : পাবনার বেড়া উপজেলাধীন আমিনপুরে চুরি যাওয়া মালামালসহ দুই চোরকে আটক করেছে থানা পুলিশ। জানা যায়,সাম্প্রতি পাবনা জেলার বিভিন্নস্থানে চুরি হচ্ছে অহরহ,আমিনপুরেও কয়েকদিন আগে এক বাড়িতে চুরি হয়।
থানায় অভিযোগের পর গত শনিবার (২১ জানুয়ারি) রাতভর পৃথক অভিযান পরিচালনা করে বেড়া থানা এলাকা থেকে দুইজন চোরকে চুরি যাওয়া মালামাল (টেলিভিশন, ইন্ডাক্সন চুলা, আইপিএস ব্যাটারী, মোবাইল ফোন) সহ আটক করা হয়।আটকৃতরা হলেন আমিনপুর থানাধীন আহম্মদপুর (উত্তরপাড়া) গ্রামের আঃ হাকিমের ছেলে, আলমগীর হোসেন @ আলম (২৪) ও একই গ্রামের আঃ মান্নানের ছেলে হীরা (২২)।
ঘটনার সত্যাতা নিশ্চিত করে আমিনপুর থানার অফিসার ইনচার্জ আনিছুর রহমান জানান,পুলিশ পরিদর্শক (তদন্ত) জিন্নাত সরকারের নেতৃত্বে এসআই তরিকুল ইসলাম সঙ্গীয়ফোর্সসহ দুই দফায় আমিনপুর ও বেড়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে চুরি যাওয়া মালামালসহ তাদের আটক করেছে।রবিবার(২২জানুয়ারি) আটককৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ