
হুমায়ুন কবির সুমন: নতুন বছরের নতুন দিন, নতুন বইয়ে হোক রঙিন-এ স্লোগান নিয়ে সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এবছর জেলায় ২২ লাখ ৪৬ হাজার ৬শ শিক্ষার্থীর বিপরিতে মোট বইয়ের চাহিদা রয়েছে ৩ কোটি ৭ হাজার ৭শ ৪টি। জেলা শিক্ষা অফিসের তথ্যমতে বই প্রাপ্তির সংখ্যা ২ কোটি ৩৪ লাখ ৩০ হাজার ৯০ টি। প্রাপ্তির হার ৭৮.৪৯ শতাংশ।
গতকাল রবিবার (০১ জানুয়ারি ২০২৩) সকালে শহরের সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও ঐতিহ্যবাহী হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না।

এর আগে সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, বিএল সরকরি উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।
এসময় সকল শিক্ষার্থীদের হাতে নতুন বছরে প্রধানমনন্ত্রীর উপহার নতুন বই তুলে দেন অতিথিরা। এছাড়া জেলার ৯ টি উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসবের আয়োজন করা হয়েছে।
এদিকে বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা। সালেহা ইসহাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর খুদে শিক্ষার্থী আখিঁ জানায়, নতুন বছরের প্রথম দিনেই আমি নতুন বই পেয়েছি। আমি বাসায় গিয়েই নতুন বই এর গল্পগুলো পড়বো। এছাড়া বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মধ্যেই নতুন বই পাপ্তি আনন্দ দেখা যায়।
এছাড়াও জেলার নয়টি উপজেলায় স্ব স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত থেকে শিশু-কিশোরদের মধ্যে বই বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মাদ তোফাজ্জল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাশুকাতে রাব্বী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ রায়হান কবির, সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সলিমুল্লাহ, উপজেলা শিক্ষা অফিসার এলিজা সুলতানা প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মাদ তোফাজ্জল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাশুকাতে রাব্বী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ রায়হান কবির, সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সলিমুল্লাহ, উপজেলা শিক্ষা অফিসার এলিজা সুলতানা প্রমুখ।

আরও পড়ুন
রূপগঞ্জে এসএসসি পরীক্ষার্থী অভিভাবকদের সাথে আবু মাসুমের মতবিনিময় ও খাদ্য বিতরণ
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের কমিটিতে আলোচনায় মাসুম বিল্লাহ
কাউখালীতে সরকারি নির্দেশ অমান্য: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা